বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

আমরা ভোটার বিহীন সরকার আর দেখতে চাই না -সাইফুল ইসলাম ফিরোজ

  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহঃ

আমরা ভোটার বিহীন সরকার আর দেখতে চাই না। দেশবাসী দীর্ঘ ১৭টি বছর একটি ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৪ ( কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। 

বুধবার বিকেল ৩ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল বাজারে ফ‍্যাসিষ্ট গনহত্যাকারী পতিত স্বৈরাচার হাসিনার অব‍্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও নিত‍্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি। 

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আপনারা দেখেছেন ২০০৮ সালে বিএনপিকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। ২০১৪ সালের ভোটার বিহীন নির্বাচন। যে নির্বাচনে ভোট কেন্দ্রে কোন ভোটার ছিল না, ছিল কিছু কুকুর আর বিড়াল। ২০১৮ সালে শেখ হাসিনা দেশবাসীর কাছে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে ওয়াদা বদ্ধ হয়েছিলেন। তাই বিএনপি নির্বাচনে গিয়েছিল। আপনারা শেখ হাসিনার আরেকটি নির্বাচনী প্রহসন দেখেছেন। যে নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল। আর ২০২৪ সালে আমি তুমির আরেকটি ডামি নির্বাচন দেখেছেন।এখন দেশের মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের সরকার নির্বাচন করতে চায়। 

 তিনি আরো বলেন, যে ভোটের অধিকারের জন্য আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীদের জেল-জুলুম হামলা-মামলার শিকার হতে হয়েছে। আমরা সেই ভোটের অধিকার ফিরে পেতে চাই। 

তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, ইলিয়াচ রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জবেদ আলী, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দীন পিয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা কৃষক দলের আহবায়ক মাকছুদুল মমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, শ্রমিক নেতা আব্বাস উদ্দিনসহ অন্যান্যরা।  

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park