বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন 

  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যায় থানা মোড়ে অবস্থিত উপজেলা অফিস কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলা এবং দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রাজ এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ এবং দৈনিক খবরপত্র পত্রিকার রিয়াদ ইসলাম, প্রচার সম্পাদক ও দৈনিক মর্নিং পোস্ট এবং ভিশন এস টিভি’র উপজেলা প্রতিনিধি ভবদিশ চন্দ্র, কার্যকরী সদস্য ও দৈনিক গণতদন্তের মনিরুজ্জামান শান্ত, সদস্য দৈনিক প্রলয় পত্রিকার বিধান চন্দ্র, দৈনিক গোয়েন্দার চোখের হাবিবুর রহমান বুলেট ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার যুবদলের সভাপতি লাভলুর রহমান। অনুষ্ঠানে শেষে জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মহুরম আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park