সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাবের অভিযানে চাঁদপুর হাজীগঞ্জে চাঞ্চল্যকর দিনমজুর সেলিম কবিরাজ হত্যা মামলার আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন এলাকায় “চাঞ্চল্যকর দিনমজুর সেলিম কবিরাজ হত্যা মামলার”এজাহারনামীয় প্রধান আসামী আলী আকবর কাজী (৪৮)’কে গাজীপুর জেলার বাসন থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় গৌড়েশ্বর এলাকায় বসবাসকারী মোঃ সেলিম কবিরাজ (৪০) একজন দিনমজুর। গত ৩০/০১/২০২৫ তারিখে ধান রোপণ করার কাজ নিয়ে ভিকটিম সেলিমের ভাই নবীর হোসেনের সাথে আসামী আলী আকবর কাজীর মতবিরোধ হয়। উক্ত মত বিরোধের জের ধরে গত ৩১/০১/২০২৫ তারিখ দুপুর ০১.৪৫ ঘটিকায় জুম্মার নামাজের পর আসামী আলী আকবর ও তার সঙ্গীয় এজাহারনামীয় অন্যান্য আসামীরা চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন গৌড়েশ্বর পশ্বিমপাড়া মদিনাতুল জামে মসজিদের সামনে ভিকটিম সেলিমের ভাই নবীর হোসেনের সাথে কথা কাটাকাটি ও একপর্যায়ে নবীর হোসেনকে মারধর শুরু করে। তাদের শোর চিৎকারে ভিকটিম সেলিম এগিয়ে আসলে আসামী আলী আকবর কাঠের লাঠি দিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। আলী আকবরের সাথে অপরাপর আসামীরাও লাঠি ও ইটের টুকরা দিয়ে ভিকটিম সেলিমকে আঘাত করতে থাকে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম সেলিমকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসাপাতালে নিয়ে গেলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ সবুজ (২১) বাদী হয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং- ০১, তারিখ- ০১/০২/২০২৫,ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড।

চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল দিনমজুর সেলিম হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৫/০২/২০২৫ তারিখ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় র‍্যাব-১০ একটি আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব-০১ এর সহযোগীতায় গাজীপুর জেলার বাসন থানাধীন পূর্ব চান্দনা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর দিনমজুর সেলিম কবিরাজ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী আলী আকবর কাজী (৪৮), পিতা-মৃত আঃ ওহাব, সাং-গৌড়েশ্বর, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park