বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

পল্লবীতে চাঞ্চল্যকর আলী আকবর হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পল্লবীতে চাঞ্চল্যকর আলী আকবর হত্যা মামলার চার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর আলী আকবর হত্যাকান্ডের ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-

১। মোহন মিয়া (৬৫), ২। রানা (২২), ৩। ফয়সাল (১৯) ও ৪। পিয়ারা বেগম (৫৫)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের শাহীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখ বেলা ০৩:১০ ঘটিকায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পল্লবীর বাউনিয়াবাধ মনিপুরি পাড়া এলাকায় মোহন, রানা, ফয়সাল, পিয়ারা ও তাদের সহযোগীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে আলী আকবরকে গুরুতর আহত করে। পরবর্তীতে গুরুতর আহত আলী আকবরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আলী আকবরের বড় বোন বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্রে আরও জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সাভারের শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় মোহন, রানা, ফয়সাল ও পিয়ারাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park