বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

পিরোজপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করলেন–অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ,
মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক তার বক্তব্যে পিরোজপুর জেলাকে মাদকমুক্ত, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত রাখতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-সাংবাদিক একত্রে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বিশেষ অতিথি পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর থানার ওসি আব্দুস সোবাহানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তিনি বলেন, মাদক একটি পরিবার, জাতি তথা দেশকে ধ্বংশের দিকে ঠেলে দেয়। বেশীরভাগ ক্ষেত্রে মাদকের কারণেই অপরাধ বেড়ে যায়। তাই বরিশাল বিভাগে মাদকের বেচা-বিক্রি ও সরবরাহ রোধে মাদক ব্যবসায়ী ডিলারদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভাগের মাদকের ডিলারদের মধ্যে দু’একজনকে গ্রেফতারও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park