বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ভাষা শহীদের প্রতি হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির শ্রদ্ধা জ্ঞাপন

  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।

এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।

দিবসের প্রথম প্রহরে কেরানীগঞ্জ উপজেলার শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

রাত ১২টা ৩০ মিনিটে জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী আইন সহায়তা ও মানবাধিকার সংস্থা,হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি (মানবতার দেয়াল) এর কেন্দ্রীয় কমিটি,শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে সংস্থার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংস্থার চেয়ারম্যান এম,এস,এ রেজা, মহাসচিব শহিদুল ইসলাম,সিনিয়র ভাইস-চেয়ারম্যান সাবিরা সুলতানা(সুমি), ভাইস-চেয়ারম্যান মোঃ আশিক মন্ডল, যুগ্ম-মহাসচিব মোঃ সোহাগ হাসান, কার্যকরী সদস্য মোঃ আকাশ মাদবর, মোঃ রাসেল মোল্লা, মোঃ ইব্রাহিম হোসেন বাপ্পি’সহ আরো অনেকেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park