বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

পায়ে শিকল পরিয়ে ইট ভাটা শ্রমিককে নির্যাতনের ঘটনায় ২ জন গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রূপসায় পায়ে শিকল পরিয়ে ইট ভাটা শ্রমিককে নির্যা*তনের ঘটনায় ২ জনকে গ্রেফ*তার করেছে খুলনা জেলার রূপসা থানাধীন কিসমত ক্যাম্প পুলিশ। গত ২২/০২/২০২৫ খ্রিঃ তারিখ বিশেষ অভি*যান পরিচালনা করে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের চরশ্রীরামপুর ও নন্দপুর এলাকা হতে তাদের গ্রেফ*তার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ মুরাদ ফকির (৩৬) ও ২। মোঃ ফয়সাল (৩২)। ভিকটিমকে নির্যা*তনের সময় ব্যবহৃত লোহার শিকল ও তালা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এনবিআই ব্রিকস এর ইট ভাটার শ্রমিক হিসাবে কাজ করে। গত ১৮/০১/২০২৫ তারিখ ইট ভাটায় কাজ করে রাতে শ্রমিকদের থাকায় জায়গায় অবস্থানকালে রাত অনুমান ০৯:৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃতরা ভিকটিমকে হঠাৎ করে অকথ্য ভাষায় গালি দিতে দিতে তার পায়ে ও হাতে লোহার তৈরি শিকল ও তালা দিয়া ঘরের মধ্যে ফেলে রাখে এবং নির্যা*তন করে। লোহার শিকল পরিহিত অবস্থায় তারা ভিকটিমকে উক্ত ইট ভাটায় কাজ করায় এবং রাতে শিকল পরা অবস্থায় শ্রমিকদের সাথে ঘুমাতে বাধ্য করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন্য ভয়, ভীতি ও হুমকি প্রদর্শন করে। গত ২১/০২/২০২৫ খ্রিঃ তারিখ স্থানীয় লোকজন পায়ে শিকল পরিয়ে ইট ভাটা শ্রমিককে নির্যাতনের বিষয়টি পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক কিসমত ক্যাম্প পুলিশ শিকলের তালা কেটে ভিকটিমকে উদ্ধার করে।

এই ঘটনায় রূপসা থানায় একটি মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park