সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও তথ্য অধিকার বাস্তবায়ন পর্যবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন পর্যবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সকল সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, টিটিসির অধ্যক্ষ কে.এম. মিজানুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত সরকার, র‍্যাব-৬ উপ-সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিক, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার হেমেন্দ্র নাথ মন্ডল ও মোঃ ইমরান হোসেন, কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ শামসুর রহমান ও জেলা সাইবার ক্রাইম এলার্ট টিম চেয়ারম্যান শেখ মাহবুবুল হক।
সভায় আইন প্রশিক্ষণ, মামলার তথ্য সংগ্রহ ও মনিটরিং করা, জেলার ইনোভেটিভ ধারণগুলো একত্রি করে একটি প্লাটফর্ম তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানের সকল আইসিটি ও বিজ্ঞান ল্যাব সচল রাখা, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ করা, সাইবার অপরাধ হলে দ্রুত মামলার প্রমাণ সংরক্ষণ করা, দক্ষ আইসিটি শিক্ষকদের সহায়তা কাজে লাগানো, আইন বাস্তবায়নে শিক্ষার্থীদের তথ্য জানানো, সরকারি অফিসের সকল তথ্য ও ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট রাখা, ভিকটিম সাপোর্টে ঘটনা স্থলে মূভমেন্ট করার জন্য ৬ সদস্যের একটি এক্সপার্ট সাইবার টিম গঠন করা হয়েছে ও বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা সঞ্চালনা করেন জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park