সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মিরপুরে শাহাদাৎ বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও ছিনতাই,, ছিনতাইকারী গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

মিরপুরে শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজি, মিরপুর থানা কর্তৃক চাঁদাবাজ আসিফ সিকদার গ্ৰেফতার।

রাজধানীর মিরপুরে কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজির অভিযোগে চাঁদাবাজ গ্রুপের সক্রিয় সদস্য মোঃ আসিফ সিকদার (২৫) কে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ভোর ৪:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানার শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৭:৫০ ঘটিকায় কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে ২০/২৫ জনের একটি চাঁদাবাজ গ্রুপ মিরপুরের স্বাধীন মার্কেটে চাঁদাবাজি করতে যায়। চাঁদাবাজ গ্রুপটি মিরপুর স্বাধীন মার্কেট থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা মার্কেটে ভাঙচুর করে। এ সংক্রান্তে স্বাধীন মার্কেটের ম্যানেজার তরিকুল মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, স্বাধীন মার্কেটে হামলার ঘটনায় মামলা রুজুর পর থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেফতারে তৎপরতা চালায়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৪) ভোর ৪:৩০ ঘটিকায় মিরপুরের শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসিফ সিকদারকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আসিফ সিকদার ও তার পলাতক সহযোগীরা পেশাদার চাঁদাবাজ গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ মিরপুর এলাকায় কথিত শাহাদাত বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতারকৃত আসিফ সিকদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চাঁদাবাজির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park