বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ঝিনাইদহের শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় ২ জন আটক।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে র‌্যাব-৬। সোমবার রাতে ঝিনাইদহ শহর ও গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের মৃত আনজের আলীর ছেলে আনারুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের করা হলে রাতে অভিযান শুরু করে র‌্যাব। রাতেই ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাঈদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব।
গত শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গুলি করে হত্যা করা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও রাইসুলকে। হত্যার পর দায় স্বীকার করে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠায় হত্যাকারীরা। এ ঘটনায় রোববার নিহত হানিফের ভাই সাজেদুল ইসলাম এশা বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park