বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে সর্বহারা দলের সদস্য,আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলা উড়াকান্দায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ চরমপন্থী দলের সদস্য মোক্তার হোসেন ওরফ মোহাই নামে সর্বহারা দলের এক সদস্য কে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল ০২৪০ ঘটিকায় রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে । এ অভিযানে সর্বহারা দলের একজন সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন গ্রেফতার হন। তিনি এলাকায় অস্ত্রের দাপট দেখিয়ে চাঁদাবাজি করতেন বলে জানা যায়।

গ্রেফতারকৃত মোক্তার হোসেন মোহাই এর বিরুদ্ধে পূর্বে মাদক আইনে মামলা রয়েছে। অভিযান চলাকালীন সময় তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটার গান, ৭ রাউন্ড গুলি,৩০০ গ্রাম গাজা, এবং গাঁজা পরিমাপক যন্ত্র সহ ১টি মোবাইল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদসহ আসামি মোক্তার হোসেন কে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজবাড়ী সদর পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এমন উদ্যোগ সাধারণ জনগনের মনে আশার সঞ্চার করেছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park