
বাবলু শেখ রাজবাড়ীঃ
(২৬ ফেব্রুয়ারি) রোজ বুধবার সকাল ৯ টার দিকে সদর উপজেলা রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম অভিযান পরিচালনা করে ।
সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল কাজীবাধা এলাকার কুখ্যাত সন্ত্রাস মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে, ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ফরিদ শেখকে হাতেনাতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে গাড়িতে তোলার সময়,পরিবারের সদস্যরা গোয়েন্দা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করলে মাদক কার বাড়ি ফরিদ শেখ ও তার স্ত্রী পালিয়ে যান,এ সময় ধস্তাধস্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এস আই ওয়াহিদুল হাসান আহত হলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হাসান ও
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, ‘ফরিদকে মাদকসহ হাতেনাতে গ্রেফতারের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যদের সঙ্গে গোয়েন্দা পুলিশের ধস্তাধস্তি হয়,এতে আমাদের এসআই ওয়াহিদুল হাসান আহত হন। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রাজীব হাসান বলেন, ‘ফরিদ শেখ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আজ তার বাড়ি থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, সরকারি ও পুলিশের কাজে বাধা দানকারী রামকান্তপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পিনু শেখসহ ৬জন নারী পুরুষকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ও রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ ওসি মাহমুদুর রহমান ।
পুলিশের কাজে বাধা দানকারী নারী ও পুরুষদের ঘটনা স্থল ও রাজবাড়ী পৌর শহরের আদর্শ মহিলা কলেজ এলাকা দিন হতে আটক করা হয়েছে বলে জানান পুলিশ ।