সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব-১০ এর অভিযানে আনুমানিক ৭১ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারি গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

আনুমানিক ০২ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যমানের ৭১ বোতল ফেনসিডিলসহ ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৬:৩০ ঘটিকায় র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর উক্ত বাসটি র‍্যাবের চেক পোস্টের সামনে পৌছালে র‍্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয় এবং উক্ত গাড়ীর চালক গাড়ীটি থামিয়ে দেয়। অতঃপর চেক পোস্টে কর্তব্যরত র‍্যাব সদস্যরা বাসের ভিতরে থাকা যাত্রীদেরকে তল্লাশী করে একজন ব্যাক্তির পায়ের নিচে একটি ব্যাগের ভিতর আনুমানিক ২,১৩,০০০/- (দুই লক্ষ তের হাজার) টাকা মূল্যমানের ৭১ (একাত্তর) বোতল ফেনসিডিলসহ উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ জাহিদ শাহ (৪৩), পিতা-মৃত হানিফ শাহ, সাং-দক্ষিণ চাঁদপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park