সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে রাখা ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে রাখা ১২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি মোছাঃ ময়না বেগম ওরফে আঁখি (২১) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ।

সোমবার (৩ মার্চ ২০২৫খ্রি.) বিকেল ০৪:৩০ ঘটিকায় মোহাম্মদপুরের বাবর রোড থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা জেলা হতে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশে মোহাম্মদপুর থানা এলাকার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম মোহাম্মদপুর থানাধীন বাবর রোডস্থ অনুরাগ রেস্তোরার সামনে অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৪:০০ঘটিকায় ময়না বেগম উক্ত এলাকায় পৌছঁলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা একটি প্লাস্টিকের সাদা বস্তায় শাড়ির ২৪টি প্যাকেটের ভেতরে রাখা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য দুই লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত ময়না বেগম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের জন্য কুমিল্লা থেকে নিয়ে এসেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park