বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

গৃহবধুর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্লাকমেইল এর ঘটনায় ২ জন গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গৃহবধুর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্লাকমেইল এর ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলার ফুলতলা থানা পুলিশ। গত ০৩/০৩/২০২৫খ্রি. ফুলতলা থানাধীন দামোদর গ্রাম এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম- ১। নাজমুল শেখ (২২) ও ২। আশরাফ আলী (২৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল শেখ ও ভিকটিম এর মধ্যে পারিবারিকভাবে পূর্ব শত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় নাজমুল শেখ গোপনে ভিকটিমের গোসলের পর পোষাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। উক্ত অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কু-প্রস্তাবে রাজী হতে বলে অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করে।
এই ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park