সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসাবে নতুন পোশাক দিলেন আইএফআইসি ব্যাংক।

  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭১ বার পঠিত

মো:মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঈদের জামায় খুশির সাজ,সবার মাঝে ছড়িয়ে যাক’ এই স্লোগানকে সামনে রেখে ঈদের খুশি ও ভালোবাসা সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে ছড়িয়ে দিতে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী সকল জেলাসমূহে পবিত্র রমজান মাসব্যাপী শুরু করেছে ব্যাতিক্রমী এক ঈদ ক্যাম্পেইন বা কর্মসূচি। এ ধারাবাহিকতায় আইএফআইসি ব্যাংকের ঝিনাইদহের কালীগঞ্জ এসএমই/কৃষি শাখার আয়োজনে পৌর এলাকার আড়পাড়ায় অবস্থিত ” আড়পাড়া জে এস পি কারিগরী বেসরকারি এতিমখান”র শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়। বুধবার (৫ মার্চ) দুপুর ২ টায় এই উপলক্ষে এতিমখানার অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব জালাল উদ্দিন বিশ্বাস,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের,নাজমুল হক মিশু,এতিমখানার তত্তাবধায়ক মনিরুজ্জামান মিঠু।এ সময় ঈদের নতুন পোশাক হাতে পেয়ে এতিম শিক্ষার্থীদের মনে খুশির আমেজ লক্ষ করা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park