বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

নীলফামারী জলঢাকায় ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মোঃ আল-আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী চর অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় এখন ভুট্টা, আর ভুট্টা কারণ ভুট্টা চাষাবাদে পানি পরিমাণ কম লাগে, সার, ও কীটনাশক দেওয়া লাগে না সেরকম। তাই চরাঞ্চল সহ সব জায়গাতেই ভুট্টা চাষাবাদে ব্যস্ত চাষিরা। এবং আর কিছু দিনের মধ্যে ঘরে তুলবেন ভুট্টার ফলন। চরাঞ্চলে কিছু চাষির সাথে কথা হলে তারা বলে আলুতে আমরা সেরকম লাভ না পাইলেও ভুট্টাতে পাব আমরা এই আশা রাখি বাকিটা আল্লাহ ভরসা। কারণ আমাদের আশেপাশের এলাকাগুলোতে ভুট্টার ফলন অনেক ভালো হয়েছে এবং বিঘা প্রতি ভুট্টার ফলন হয়ে থাকে ৫০ থেকে, ৬০ মন করে,ও অনেক জাতের ভুট্টা আছে সে গুলো আরও বেশি হয়ে থাকে।
এবং ভুট্টা ক্ষেত ঘরে তোলার পর
বাজারে বিক্রি করে দেই ভালো মুনাফা পাওয়ার জন্য এবং অধিক লাভজনক এই শস্য। তাই এক শতক জমিও চরাঞ্চল থেকে শুরু করে কোথায় কেউ ফেলে রাখেনি অকাজও ভাবে।
শুধু তাই নয়, যেমন ভুট্টার গাছে এবং পাতায় প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে যা ছাগল এবং গরু খেলে স্বাস্থ্য অন্যান্য খাদ্যর চেয়ে ভালো হয়ে থাকে। শুধু কি তাই এক বিঘা মাটি যারা ভুট্টা চাষাবাদ করে তাদের কোন সময় আগুনে যে পোড়ায় সে সামগ্রীর অভাব থাকে না, তাই দিয়ে পুরো বছর রান্না করে খাওয়া যায় এরকমটাই বলতেছেন চর এলাকায় এক চাষী। চাষাবাদের বিষয় নিয়ে জলঢাকা কৃষি অফিসারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন। অন্যান্য শস্য ক্ষেতের চেয়েও ভুট্টা ক্ষেতে লাভজনক এবং চাষীরা অনেক মুনাফা অর্জন করে থাকে, ভুট্টা চাষে এবং আমাদের কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা করা হয় কৃষকদের, এবং পরামর্শ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park