
সোহানুর রহমান,মাদারীপুর:
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর জেলার ডাসার কালকিনি ও মাদারীপুর সদর এবং রাজৈর উপজেলার ৩০ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর /ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আজ ৬/২/২০২৫ ইং তারিখ বিকাল ৩ ঘটিকার সময় সার্টিফিকেট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং অত্র প্রশিক্ষণের কোর্স পরিচালক মোছা: ইয়াসমিন আক্তার। প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও অত্র প্রশিক্ষনের কোর্স সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুল আলম। উক্ত ৪ দিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণে গ্রাম আদালত আইন ২০০৬ ও বিধিমালা নিয়ে এবং গ্রাম আদালতের ডকুমেন্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের হাতে-কলমে গ্রাম আদালতের নথি রেজিস্টার লেখা কি ভাবে নথিপত্র সংরক্ষণ করা হয় তা হাতে কলমে শেখানো হয়।