সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দুই দফা দাবি চিকিৎসকদের

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

মো:আরাফাত হোসেন:

বাংলাদেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা সেবার মানন্নোয়নে এমবিবিএস, বিডিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখা এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দুই দফা দাবি নিয়ে মানববন্ধন করে বিসিএস(স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।
শনিবার সকাল ১০টা ৩০মিনিটে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।উপস্থিত চিকিৎসকগন বলেন আগামীর স্বাস্থ্য সেবা খাতকে এগিয়ে নিতে হলে চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও ডিগ্রীধারিদের স্বীকৃতি বজায় রাখা সহ বৈষম্য নিরসনের কোনো বিকল্প নেই। এ বিষয়ে মন্ত্রণালয়ের সুষ্ঠু ও নীতিগত সিদ্ধান্ত নিতে হবে।চিকিৎসকগন আরো বলেন পদন্নোতিযোগ্য সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের অতি স্বত্তর পদন্নোতি প্রদান নিশ্চিত করতে হবে।এবং ৩নং গ্রেড প্রাপ্তযোগ্য সবাইকে নির্দিষ্ট সময়কাল পর পর ২য় ও ১ম গ্রেড প্রদান করে যোগ্য পাওনা দিতে হবে বলে জানান বক্তারা।দাবি মানা না হলে আগামী ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত বেলা ১২টা ও ১১মার্চ থেকে অনির্দিষ্টকালের সকল হাসপাতালে কর্মবিরতির ঘোষণা দেন উপস্থিত চিকিৎসক নেতৃবৃন্দ। শুধু মাত্র জরুরি সেবা চলমান থাকবে।উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ সাকি মো:জাকিউল আলম, এনেস্থিসিয়া বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রেহান উদ্দিন খান, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ আহমেদ মন্জুরুল,সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম সাইদ,সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আসলাম হোসেন,সহকারী অধ্যাপক ডাঃ চৌধুরী সাজ্জাদ হায়দার, ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমান সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park