
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার(৮-ই মার্চ) অভিযোগের ভিত্তিতে মোজাম্মেল হক মানিককে আটক করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ধর্ষণের শিকার ছাত্রীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠাকুরগাঁও সদর উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ৬৩ নং কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত।
এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান অভিজ্ঞ মহলের।