সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নয় মামলার আসামি ইসমাইলসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে নয় মামলার আসামিসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইসমাইল হোসেন বিজয় (২৫), মেহেদী হাসান (২৪) ও ইব্রাহিম তালুকদার মিশুক (৩০)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

রবিবার (৯ মার্চ ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ৬:০৫ ঘটিকায় পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশন আলীনগরস্থ নলেজিয়াম স্কুলের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, রবিবার ভোরে পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশন আলীনগরস্থ নলেজিয়াম স্কুলের সামনে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচলনায় জানা যায় গ্রেফতারকৃত ইসমাইল হোসেন বিজয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা ও মেহেদী হাসানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park