সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

খুলনার পাইকগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুরে ছাই অনেক বসতবাড়ি, ক্ষতি কয়েক লক্ষাধিক ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : রাজু সাধু
পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭/৮ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পৌর সদরের ভাড়া দেওয়া কয়েকটি ঘরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘর মালিক এবং ভাড়াটিয়াদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে শেখ কামরুল হাসান টিপুর কেয়ারটেকার সিরাজুল ইসলাম জানান আমার চোখের সামনে দেখা কারেন্টের মিটার থেকে অগ্নিকাণ্ড ঘটে । অগ্নিকাণ্ডে পাশের বাড়ির ভাড়াটিয়া এ এস আই শাহনাজ পারভিন বলেন আমি তখন রোজা এবং ইফতারি রান্না করছিলাম, হঠাৎ দেখি জানালা দিয়ে আমাদের ঘরে ধোঁয়া এবং আগুনের লেলিহান ঢুকছে। বাহিরে গিয়ে দেখি পাশের ঘরবাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

প্রতিবেশী ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন প্রথমে পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, এসময় বিদ্যুৎ চলে গেলে ছাদের রিজার্ভ ট্যাংকির পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আগুনে আমার দোতলা বাড়ির দুটি জানালা এবং টাইলস এর ক্ষতি হয়েছে। যুবদল নেতা হুরায়রা বাদশা বলেন খবর পেয়ে বাজার এবং আশেপাশের শত শত মানুষ ছুটে এসে মধুমিতা পার্কের পুকুরের পানি দিয়ে আধা ঘণ্টা চেষ্টা করার পর আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে। শেষ পর্যায়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন আমাদের এখানে ফায়ার স্টেশন থাকলে অনেক আগেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। ভাড়াটিয়া চা বিক্রেতা চৈতন্য বলেন আমি তখন দোকানে ছিলাম। দোকান থেকে এসে দেখি আগুনে ঘরবাড়ি, গাছপালা সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। চৈতন্য মন্ডল তার ছেলে চয়ন তার ঠাকুর দিদিকে বের করতে গেলে গুরুতর আহত হয়ে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন । আমার আর অবশিষ্ট কিছুই নাই। আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করবো, পরিবার নিয়ে কোথায় থাকবো কিছুই জানিনা। পরিবার নিয়ে সহায় সম্বলহীন হয়ে গেলাম। ভাড়াটিয়া কবির তার ভ্যান বাহির করতে যেয়ে আহত হয়েছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন সহ থানার একাধিক অফিসার নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছেন ইফতারি আগমুহূর্তে এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরে উপজেলা ইউএনও মাহেরা নাজনীন অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের সান্তনা দিয়েছেন পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডঃ আব্দুল মজিদ ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সহ বিএনপি’র নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park