বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ আটক১।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬০ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে। রবিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট নামক স্থানে সীমান্তগামী একটি ইজিবাইক তল্লাশি করে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। এ সময় ইজিবাইক চালক সোহেল উদ্দীনকে আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক স্বাক্ষরিক এক প্রেস নোটের মাধ্যমে সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
প্রেস নোটে জানানো হয়, সাতক্ষীরার আবাদেরহাট সীমান্ত এলাকা দিয়ে স্বণের্র একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি আভিযানিকদল দল রাতে সেখানে অভিযান চালায়। এসময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা সীমান্তগামী একটি ইজিবাইক ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তার গতিরোধ করে। এ সময় ইজিবাইকের স্টিয়ারিং বক্স এর নিচে লুকানো স্কচটেল দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো প্রায় ২ কেজি ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮০০ গ্রাম, যার বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। বিজিবি অধিনায়ক প্রেস নোটে আরও জানান, আটক ইজিবাইক চালককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া জব্দকৃত স্বণের্রবার গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park