সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বাংলাদেশকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন আছিয়া।

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

নিজের আপন বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া মাগুরার ৮ বছরের ছোট্ট শিশু আছিয়া আর বেঁচে নেই।

১৩/০৩/২০২৫ বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। আছিয়ার মারা যাওয়ার খবরে উত্তাল সারাদেশ।
ধর্ষকের দ্রুত বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া।
এটা আছিয়ার মৃত্যু নয় এটা বাংলাদেশের মৃত্যু বাংলাদেশের বিবেকের মৃত্যু বাংলাদেশের মানুষের মৃত্যু।

আছিয়ার বোনের বক্তব্য অনুযায়ী তার শশুর হিটু শেখ ও স্বামী সজিব হোসেন জড়িত এই ধর্ষণ কাণ্ডে। তার স্বামীর সাহায্যেই শশুর হিটু শেখ এমন নেক্করজনক ঘটনা ঘটায়। ইতিমধ্যে শিশুটির বোনের শশুর ও স্বামীকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
এই মামলার এক নম্বর আসামি হিটু শেখকে ৭ দিন এবং শিশুটির দুলাভাই সজীব হোসেনসহ রাতুল শেখ ও জাবেদা বেগমের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এদিকে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ধর্ষণের এই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আর্মি। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আছিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তারা শোক প্রকাশ করে এবং আছিয়ার পরিবারকে সব ধরণের সহযোগিতা করার কথাও জানায়।

ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর গোটা দেশকে নাড়িয়ে দেয়ার মত ঘটনা মাগুরার এই ধর্ষণকাণ্ড। কবে জাগবে বিবেক। কবে মানুষ হবে এসব ধর্ষক নামধারী নরপিশাচরা।
এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। দ্রুত বিচার হবে আছিয়ার ধর্ষণের সাথে জড়িত সকলের এমন দাবি এখন দেশের প্রতিটি সচেতন নাগরিকের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park