বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

মুন্সিগঞ্জের শ্রীনগর হতে ১০০ বোতল ফেনসিডিল সহ দুই আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

১০০ বোতল ফেন্সিডিলসহ মুন্সীগঞ্জের শ্রীনগরে ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ।

১৮/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক ১৯.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কুকুটিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে মাদক বহনকালে আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যমানের ১০০ (একশত) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোঃ ওয়াসিম হাওলাদার বাতেন (৪৩), পিতা- মৃত ইসমাইল হাওলাদার, সাং- দাইসার, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ, ২। মোঃ সোহাগ শেখ (২৩), পিতা- মোঃ ইসলাম, সাং- কলেজপাড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মোটরসাইকেল ও ইজিবাইকে করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park