বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

লালপুরে পদ্মাপাড়ে যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত

মাহাবুর রহমান, লালপুর প্রতিনিধি :

লালপুর পদ্মাপাড়ে যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে প্রধান পৃষ্ঠপোশক মরহুম আলহাজ্ব শরিফুল ইসলাম ( শরিফ) ও উপদেষ্টা মন্ডলী সদস্য মরহুম শফিউল ইসলাম রিপনসহ রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২১ মার্চ) সন্ধ্যায় ২০তম রমজান নওপাড়া হাজী আফছার আলী মাদিনাতুল উম্মুল হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পদ্মা পাড়ের যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলার এবি পাটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এএসএম মোকাররেবুর রহমান নাসিম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওপাড়া-সুলতানপুর কেন্দ্রীয় গোরস্থান কমিটির সভাপতি সোলায়মান হোসেন, ভেল্লাবাড়িয়া রামকৃষ্ণপুর কেন্দ্রের গোরস্থান কমিটির সভাপতি আলাউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাস্টার, নওপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইউনুস আলী ছিত্তাজ, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন প্রমুখ।

ইফতারি শেষে অত্র এলাকার তিনটি গোরস্থানের লাশ দাফনের জন্য বিনা পরিশ্রমে কবর খোঁড়া কাজে সহায়তা করেন তাদেরকে পদ্মাপাড়ে যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৬৫ জনকে ঈদসামগ্রী উপহার হিসাবে একটি করে পাঞ্জাবি ও টুপি বিতারণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park