বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

সেনাবাহিনীকে দেশের সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে : দুলু

  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মো: আরাফাত হোসেন

বাংলাদেশ সেনাবাহিনীর দেশ প্রেমিক সদস্যদের দেশের সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালানো হচ্ছে।সেনাবাহিনী দেশের মানুষের আশা ভরসার অন্যতম ভরসার নাম।০৫ই আগষ্টের পরে দেশের অবস্থা যখন সংকটময় অবস্থায় এবং পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর কার্যক্রম যখন ভঙ্গুর হয়ে গিয়েছিলো,ঠিক সেই সময় বাংলাদেশ সেনাবাহিনী দেশের হাল ধরেছে।দেশের আইন শৃঙ্খলা সহ যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্রণী ভুমিকা পালন করছে সেনাবাহিনী।দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।আজ ২৩-০৩২০২৫ ইং তারিখ নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে হালসা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহ্ফিলে এসব কথা বলেন,সাবেক এমপি,মন্ত্রী,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আরো বলেন,যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় তারা আরেকটি ১/১১ সৃষ্টি করতে চায়।আর দেশে যদি আর একবার ১/১১ফিরে আসে তাহলে রাজনৈতিক দল গুলোর ব্যাপক ক্ষতি হবে।দেশের মানুষ আবার আরেকটি ১/১১আনতে চায় না।বাংলাদেশের জনগণ চায় দেশে নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র প্রতিষ্ঠা হোক।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম- আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব,জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার(ভিপি তুষার)।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park