সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব-১০ কর্তৃক গনধর্ষন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গণধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী প্রিন্স (২০) রাজধানীর কামরাঙ্গীরচরে র‍্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

রাজধানী কদমতলী এলাকায় বসবাসকারী ভিকটিম (২৪) তার টিকটক আইডির মাধ্যমে প্রিন্স নামক আইডির সাথে পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে ভিকটিম প্রিন্সকে তার স্বামী বিদেশ যাবে মর্মে ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা প্রয়োজন বলে জানায়। গত ০৫/০৩/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩:০০ ঘটিকার সময় প্রিন্স ভিকটিমকে উক্ত টাকা প্রদানের প্রলোভন দেখিয়ে রাজধানীর কদমতলী থানাধীন দক্ষিণ জনতাবাগ এর একটি ভাড়া বাসায় নিয়ে যায়। অত:পর ভিকটিমের সন্দেহ হলে উক্ত বাসা হতে বাহির হতে চাইলে প্রিন্সসহ অপরাপর আসামীগণ ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং আসামীগণ তাদের মোবাইলে ভিডিও ধারণ করে। উক্ত ভিডিও আসামীগণ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও প্রদান করে।

উক্ত ঘটনায় ভিকটিম (২৪) গণধর্ষণ ও ধারণকৃত ভিডিও-এর বিষয়টি তার স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের জানায়। এরপর ভিকটিম বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে একটি গণধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলা দায়ের করে। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীগণ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত গণধর্ষণ ও পর্ণোগ্রফিতে জড়িত তদন্তে প্রাপ্ত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৪/০৩/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং- ০৬,তারিখ- ০৭/০৩/২০২৫ ইং, ধারা- ৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০); তৎসহ ৮(১) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর তদন্তে প্রাপ্ত পলাতক আসামী সাইদুল ইসলাম প্রিন্স (২০), পিতা- মো: খোকন, সাং- কলাতিয়া, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park