সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

লামায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষ কর্তৃক ২৬ মার্চের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধি :

লামায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষ কর্তৃক ২৬ মার্চের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) ২৫ রমাদান লামা পৌরসভা তংথমাং রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা সাধারণ সম্পাদক সিনিয়র রিপোর্টার মোঃ কামরুজ্জামান। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা শাখার সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন। আলোচকরা পার্বত্য চট্টগ্রামে চলমান প্রেক্ষাপটে ছাত্রদের দায়িত্বেশীল ভূমিকার কথা তুলে ধরেন। স্বাধীনতার পর ১৯৭৩ সাল থেকে স্বাধিকার আন্দোলনের নামে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা নৈরাজ্যকর পরিস্থিতি করে রেখেছেন। এদেশের কিছু বুদ্ধিজীবী, দেশী বিদেশি একটি চক্রের হয়ে ২৬ শে মার্চে মহান মুক্তিযুদ্ধের চেতণা পরিপন্থি দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে আছে। সাম্প্রতিকালে বিশেষ করে ২৪’র ছাত্রজনতার গনঅভ্যুত্থানের পর পাহাড়ে নতুন করে সহিংসতা করতে চাচ্ছে তারা। বক্তারা বলেন, আমাদের ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। তারা স্বাধীন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্যালাকায় অসাংবিধানিক কিছু হতে দিবেনা। অনুষ্ঠানে সাংবাদিক, ছাত্র পরিষদের নেতা কর্মি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, লামা মডেল মসজিদের খতিব মাওলানা ইব্রাহীম সাদেকী খলিলুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park