বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

৪৬,৯০০ পিস ইয়াবা সহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

যাত্রাবাড়ী এলাকা থেকে ৯২ লক্ষাধিক টাকা মূল্যের ৪৬,৯০০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি।

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে ৯২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৪৬ হাজার ৯০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-রমনা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ আবুল হোসেন (৫৫),২। স্বপন কুমার নট্ট ওরফে মোঃ সালমান (৪০) ও ৩।মোঃ শাকিল (২৩)।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১০:২০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

ডিবি-রমনা বিভাগ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি বাসযোগে ইয়াবা নিয়ে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ওই টিম ঢাকা-চট্টগ্রাম রোডস্থ রায়েরবাগ এলাকার ফুট ওভার ব্রিজের দক্ষিণ পাশে চেকপোস্ট পরিচালনা করে মাদক পরিবহনে ব্যবহৃত বাসসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করে।অতঃপর তাদের দেখানো মতে বাসে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৪৬ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মূল্য ৯২ লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন মাদক কারবারিসহ ঢাকার আশেপাশের এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park