
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লীতে পূর্ব শত্রæতার জেরে তালেব
হোসেন (৩২) নামের এক যুবককে পেটে রড ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
এসময় মারামারি ঠেকাতে গিয়ে নিহত তালেবের শশুর ছবেদ আলীও আহত হয়। তালেব
ওই এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে এ
ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাবার সময় পুলিশ ঘাতক রুবেলকে আটক করতে
সক্ষম হয়। এ ঘটনায় দুপুরে নিহতের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কালীগঞ্জ
থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
স্থানীয়রা জানায়, তালেব হোসেন এলাকায় থাকেন না। প্রতিবেশি রুবেলের সাথে
তার দির্ঘদিনের বিরোধ ছিল। গত এক সপ্তাহ আগে তালেব হোসেনের বাবা
আয়ুব হোসেন মারা যাওয়ায় সে বাড়ীতে এসেছিল। বৃহস্পতিবার সকালে তার চলে
যাওয়ারও কথা ছিল। এদিন তালেব তার শ^শুর বাড়ি ঘুমিয়ে ছিল। এসময় প্রতিপক্ষ
রুবেল তালেবের উপর হামলা করে মারপিট শুরু করে। এক পর্ষায়ে রুবেল তার বানর বাধা
রড দিয়ে তালেবের পেটে ঢুকিয়ে দেয়। এ সময় জামাইকে বাচাতে আসলে শ^শুর
ছবেদ আলীকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। আহতদের চিৎকারে প্রতিবেশিরা
এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
চিকিৎসক তালেবকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
হত্যাকারী রুবেলকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। মৃতদেহের ময়না তদন্তের জন্য
সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।