সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব-১০ এর অভিযানে অটোরিকশা চালক হত্যা মামলার দুই আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পঠিত

অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার ০২ জন আসামী র‍্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ০১/০১/২০২৫ তারিখ মধ্যরাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় অটোরিক্সা চালক মাহবুব আলম (৩২) থার্টিফাস্ট নাইট উদযাপনের জন্য বের হলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে পিচ্চি মনির গ্যাং এর সক্রিয় সদস্য ডানু (৩৫) ও জনি (৩৮)’দ্বয়সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ রাজধানীর লালবাগ থানাধীন ২৪নং ওয়ার্ডের অন্তর্গত জেএন সাহা রোডস্থ এলাকায় ভিকটিম মাহবুবকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। আসামীদের আক্রমনে ভিকটিম মাহবুব হাতের বাহু, মাথার পিছনে ও পায়ের গোড়ালিতে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃতুবরণ করে। পরবর্তীতে ভিকটিম মাহবুবের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাহবুবের রক্তাক্ত লাশ দেখতে পায়। উক্ত ঘটনায় মৃত ভিকটিম মাহবুবের মা মোছা: আমেনা বেগম বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় আসামী ডানু (৩৫) ও জনি (৩৮)’দ্বয়সহ ১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ০১, তারিখ- ০২/০১/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০।

২। উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

৩। এরই ধারাবাহিকতায় গত ০৫/০৪/২০২৫ তারিখ র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাত আনুমানিক ২২:৪০ ঘটিকায় রাজধানীর কমলাপুরে অভিযান পরিচালনা করে অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার এজাহারনামীয় আসামী ডানু (৩৫), পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- ইসলামবাগ, থানা- চকবাজার, ডিএমপি, ঢাকা এবং একই তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় রাজধানীর আরামবাগে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী জনি (৩৮), পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- ইসলামবাগ, থানা- চকবাজার, ডিএমপি, ঢাকা’দ্বয়কে গ্রেফতার করে।

৪। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park