বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজবাড়ীতে নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন সহ আসামি গ্রেফতার ।

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঞ্চল্যকর নিরব শেখ (১৭) হত্যা মামলার আসামি মোঃ মিজান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

৬ এপ্রিল) রোরবার বেলা ১টার সময় রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন।

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাগলপুর গ্রামের টেন্ডু শেখের ছেলে।আসামী মোঃ মিজান, অন্যদিকে খুন হওয়া নিরব শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণ বাড়িয়া গ্রামের মো: জিয়ারুল শেখের ছেলে নিরব শেখ,

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন,গত ২০ মার্চ খুন হওয়া নিরব শেখ নিখোঁজ হওয়ার পরের দিন রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে নিরবের পরিবারের নিকট ফোন আসে এবং ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে কিছু সময় পর ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এর তিন দিন পর পদ্মা নদী থেকে বস্তা বন্দী নিরব শেখ এর লাশ উদ্ধার করে পুলিশ। এর পর দিন নিরব শেখ এর পিতা মোঃ জিয়ারুল শেখ বাদী হয়ে কালুখালী থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনার পর থানা পুলিশ ও ডিবির সমন্বয়ে বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আসামি মোঃ মিজানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান জানান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তার চাচাতো ভাই নেহাদ আলী (লিয়াকত শেখ) ও কাইয়ুম শেখ। তাদের দুইজনের মধ্যে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব ছিল।খুন হওয়া নিরবের পিতা মোঃ জিয়ারুল শেখ বালু ব্যবসায়ী নেহাদ আলীর পক্ষ নেয়ায় বালু ব্যবসায়ী কাইয়ুম শেখ প্রতিশোধ নিতে নিরবকে অপহরণ, মুক্তিপণ দাবি ও হত্যার পরিকল্পনা করেন।

নিরবের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার পরে লাশ গুম করতে প্লাস্টিকের বস্তা ও লোহার শিকল দিয়ে কোমরের সাথে বেঁধে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৩ মার্চ কালুখালী থানাধীন রতনদিয়া ইউনিয়নের বাগঝাপা সালেপুর এলাকার পদ্মা নদীর পাড়ে কোমরে লোহার শিকল ও প্লাস্টিকের বস্তা বাঁধা অবস্থায় নিরব শেখের মৃতদেহ উদ্ধার করে আলামত জব্দ করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park