বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে বেদে পল্লীতে যুবক হত্যার বিচার ও ওসির বদলির দাবিতে সড়ক অবরোধ।

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে তালাব হোসেন হত্যাকারীদের বিচার ও কালীগঞ্জ থানার ওসির
বদলির দাবিতে সড়ক অবরোধ করে কাশিপুর বেদে পল্লীর সদস্যরা। রোববার ১১টার
দিকে নিহতের স্ত্রী ও তিন শিশু সন্তানসহ প্রায় অর্ধশতাধিক বেদে নারী পুরুষ ও
শিশু কালীগঞ্জ থানায় গিয়ে আসামিদের আটকের দাবি জানান। এসময় ওসি মো.
শহিদুল ইসলাম নিহত তালাব হোসেনর স্ত্রী সন্তানদের নিয়ে কুটুক্তি করেন। ওসির
কুটুক্তিতে ক্ষুদ্ধ বেদে সদস্যরা যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন। প্রায়
আধা ঘন্টা সড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করে রাখে তারা। এসময় সড়কের উভয়
পাশে যাত্রীবাহি বাস, ট্রাকের লম্বা লাইন পড়ে যায়। প্রচন্ড গরমে যাত্রীরা চরম
দূর্ভোগে পড়ে। তবে অবরোধস্থলে থানা পুলিশ বা প্রশাসনের কোন সদস্যকে
সেখানে দেখা যায়নি।
এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে তালাব হোসেন হত্যার শিকার
হয়। তার পেটে লোহার রড ঢুকিয়ে হত্যা করে। এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে
রুবেল হোসেন নামে একজনকে আসামি করে মামলা করেন। মামলার আগেই
স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।
সড়ক অবরোধে নেতৃত্ব দেওয়া ফিরোজ হোসেন ও সাইদুর রহমান জানান,
বৃৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিহতের স্ত্রী জামেদা বেগম ছয় বছরের সন্তান
রুমানা, চার বছরের সোহানা ও দুই বছরের রেহানাকে নিয়ে থানায় যান। এসময়
তাদের সাথে বেদে পল্লীর আরো অর্ধশতাধিক সদস্য ছিল। থানায় গিয়ে তারা দাবি
করেন, হত্যার সাথে আরো অনেকে জড়িত আছে, যাদের নাম মামলায় নেই। বাদীকে
ভুল বুঝিয়ে একজনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের মামলায় অন্তর্ভুক্ত
করে আটকের দাবি করেন। এসময় ওসি শহিদুল ইসলাম বলেন, ওই তিন সন্তান ও
স্ত্রীকে ন মে কুটুক্তি করেন। মামলায় আর কারো নাম নতুন করে দেওয়া যাবে না। যে
কারনে আমরা ওসির বদলী ও বাকি আসামিদের আটকের দাবিতে সড়ক অবরোধ
করছি।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ
ঘটনায় মামলা হয়েছে, আসামিও গ্রেপ্তার হয়েছে। এখন তারা মামলায় নতুন করে
আরো আসামি করার দাবি নিয়ে থানায় এসে বিশৃংখলা শুরু করে। এসময় তাদের
থানা চত্তরে বিশৃংখলা না করার জন্য বললে উত্তেজিত হয়ে বেরিয় গিয়ে পাশে
মহাসড়ক অবরোধ করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park