সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী ১ আসনের সাবেক এমপি কেরামত আলীকে কারাগারে প্রেরণ।

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। (৭ এপ্রিল) সোমবার বেলা ১২টায় রাজবাড়ী সদর আমলি আদালতে তোলা হয় বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ আহমেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর ঢাকার মহাখালী থেকে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি)পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক-২ বলেন, কাজী কেরামত আলী বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলায় এজাহারনামীয় দুই নম্বর আসামি। গত ১৮ জুলাই বড়পুলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ৩০ আগস্ট তার নামে মামলা হয়। তার হুকুমে অন্য আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে তাদের আহত করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করে। এই মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ রয়েছে, রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
গ্রেপ্তারকৃত কাজী কেরামত আলী রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত গণপরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের বড় ছেলে। তিনি রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের ৬ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য। এছাড়া তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীও ছিলেন। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি।

জানা গেছে, গত ৩০ আগস্ট সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা।

রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র রাজিব মোল্লা মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। বিকেলে উল্লেখিত এজাহারনামীয় আসামিরা তাদের সঙ্গীদের সঙ্গে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর নির্দেশে আসামিরা তাদের সঙ্গীদের সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে ও গুলি করে। এ ছাড়া আন্দোলনকারীদের বেধড়ক মারধর করে গুরুতর জখম করা হয়।

আসামিরা আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে দেননি। আসামিদের আক্রমণে সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ অসংখ্য আন্দোলনকারী আহত হন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী কেরামত আলী আত্মগোপনে ছিলেন, রাজবাড়ী জজ কোর্টের অ্যাডভোকেট আশরাফুল জামান আশা বলেন এই মামলার শীর্ষ স্থানের আসামি ব্যতীত সকলে উচ্চ আদালতের জামিনে রয়েছে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park