সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গাজায় ইসরাইলের নারকীয় বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
মোঃ মনিরুজ্জামান মিলন পাটোয়ারী

গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ হয়েছে নীলফামারী জেলায়।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে শুরু হয়ে জেলা উপজেলা পৌরসভার শহর থেকে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গাজার জনগণের ওপর ইসরাইলের চলমান হামলার প্রতিবাদে ব্যানার ফেষ্টুন সহ রাস্তায় নেমে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরাও পিছিয়ে ছিল না। তারাও দলে দলে এই কর্মসূচিতে অংশ নিয়ে ইসরাইলের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।

এটি ছিল নীলফামারী গোটা জেলার ডোমার, ডিমলা, সৈয়দপুর, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা চার পৌর এলাকা ৬০ ইউনিয়নের আনাচে কানাছে সবচেয়ে বড় বিক্ষোভ। এ সময় বিভিন্ন এলাকায় অবস্থান নেন প্রতিবাদকারীরা। এ সময় ইসরাইলি পতাকা পদদলিত করেন বিক্ষোকারীরা।

সোমবার (৭ মার্চ) সকাল দশটায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জোড় হতে শুরু করে। এরপর সেখান থেকে সাড়ে দশটায় হাজার হাজার মানুষের একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তৃতা দেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, আইনজীবী নুর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনি হোসেন, এবং শিক্ষার্থীর পাশাপাশি গাজায় ইসরাইলের নারকীয় বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে জলঢাকা উপজেলায় বিক্ষোভ মিছিল ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার সুরা সদস্য মাওলানা মোঃ ওবায়দুল্লা সালাফী, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ মোখলেছুর রহমান, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী মোঃ মোহাম্মায়ন আল হাসান, উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ শাহীনুর হক বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি মোঃ মোহাইমিনুল হক সানা, ছাত্র শিবির, ছাত্রদল, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ছাত্রী সহ আরো অনেকে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নারী, শিশু, ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা? ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ ক্ষুদ্ধ এবং ব্যথিত। এসময় সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়লের বিরুদ্ধে যুদ্ধে নামার আহবান জানান তারা। খবর পাওয়া গেছে গোটা নীলফামারী জেলায় এই কর্মসুচি পালন হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park