বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

২৪ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর মনি হত্যাকাণ্ডের আসামি মাসুদকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মতিঝিলে ছুরিকাঘাতে আয়েশা খান মনি হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মো. মাসুদ হাওলাদার (৪৬) কে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ ।

মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ৬:০০ ঘটিকায় শরীয়তপুর জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মামলার বাদি ও ভিকটিমের স্বামী মো. নাসির উদ্দিন মামুন ঢাকা ব্যাংক, মতিঝিল শাখায় চাকুরি করেন এবং চাকুরির পাশাপাশি অফিস শেষে অবসর সময়ে ফাস্ট ফুডের দোকান পরিচালনা করেন । পৈত্রিক বাড়িতে স্থান সংকুলান না হওয়ায় তিনি পার্শ্ববর্তী দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। আনুমানিক দুই বছর পূর্বে পারিবারিক ছোটখাট বিষয় নিয়ে আসামি মাসুদের স্ত্রী সাথে ভিকটিম মনির ঝগড়া হয়। এরই সূত্র ধরে গত ০৬ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ১১:১৫ ঘটিকার সময় আসামি মাসুদ দক্ষিণ কমলাপুরস্থ কবরস্থান গলির মধ্যে বাদীর ভাড়া দোকানের সামনে ভিকটিম মনিকে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ, হাসপাতালে নেওয়া হলে বেলা আনুমানিক ১২:০০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী মো. নাসির উদ্দিন মামুন বাদী হয়ে ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন ।

গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park