বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে ঝড়ো বৃষ্টি উপেক্ষা করে বিদ্যুৎ বিহীন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃ মাসুদ বিপ্লব ঠাকুরগাঁও

ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও ঠাকুরগাঁও জেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। বৈরি আবহাওয়ার কারণে শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লেও শিক্ষার্থীরা থেমে থাকেনি। অনেক পরীক্ষাকেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে দেখা গেছে ছাত্রছাত্রীদের।

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) জেলার বিভিন্ন কেন্দ্রে আজকের পরীক্ষার সময় দেখা যায়, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার গুরুত্ব এবং উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। প্রবল বৃষ্টির মধ্যেও অনেক অভিভাবক ছাতা হাতে সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হন।

জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার জানান, ঠাকুরগাঁও জেলায় এবার মোট ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাধারণ শিক্ষায় ২৪টি, কারিগরি শিক্ষায় ৯টি এবং দাখিল শিক্ষায় ৭টি কেন্দ্র রয়েছে। সবমিলিয়ে ২২,৭২৪ জন পরীক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও পরীক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বিদ্যুৎ না থাকলেও শিক্ষার্থীদের পরীক্ষা নিতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য মোমবাতিসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে, অভিভাবকদের অনেকেই জানিয়েছেন, এমন বৈরী আবহাওয়ায়ও সন্তানরা পরীক্ষায় অংশ নিতে পেরে তারা সন্তুষ্ট। শিক্ষার্থীদের মাঝে ছিল আত্মবিশ্বাস ও আশাবাদের ছাপ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর ছিল। জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং টিম কাজ করছে এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত রয়েছে।

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে এমন দৃঢ় মনোবল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা গ্রহণের ঘটনাটি জেলায় ব্যাপক প্রশংসিত হয়েছে। শিক্ষা এবং মনোবলের জয়গান যেন ফুটে উঠেছে ঠাকুরগাঁওয়ের প্রতিটি কেন্দ্রে।

মোঃ মাসুদ বিপ্লব

ঠাকুরগাঁও প্রতিনিধি

মোবাইল:০১৭১৫৫৭৭৩২৬

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park