বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে উত্তপ্ত হরিপুর, ১৪৪ ধারা জারি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ।

  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত মৌজায় আজ শুক্রবার সকাল থেকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষ আগুন জ্বালিয়ে সহিংসতার আশ্রয় নেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পরপরই এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।

ঘটনার প্রেক্ষিতে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। আদেশে বলা হয়েছে, দুই পক্ষ বর্তমানে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। জনসাধারণের জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গেদুড়া ইউনিয়নের কিসমত মৌজা ও আটঘরিয়া বাজার এলাকায় এই আদেশ কার্যকর থাকবে।

১৪৪ ধারার আওতায় এলাকায় সকল প্রকার অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা, মাইক বা শব্দযন্ত্রের ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে জড়ো হওয়া, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যেই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এলাকার সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে সহযোগিতা করতে বলা হয়েছে এবং গুজব বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতির সার্বক্ষণিক নজরদারির জন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে পুরো হরিপুর উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park