সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বংশাল থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমানে নিষিদ্ধ পলিথিন ও বিদেশি মবিল সহ গ্রেফতার ২( দুই)।

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ পলিথিন ও বিদেশি মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

রাজধানীর বংশাল থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ পলিথিন ও বিদেশি মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: আবদুল আহাদ (৩১) ও মো. আবদুল জলিল (৫৫) ।

বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (১২ এপ্রিল ২০২৫খ্রি.) রাত আনুমানিক ০৮:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানাধীন আলুবাজার এলাকার হাজী ওসমান গণি রোডের সামনে হতে ১৪ বস্তা দুই বান্ডেল অবৈধ নিষিদ্ধ পলিথিনসহ আহাদকে গ্রেফতার করে বংশাল থানার একটি চৌকস দল। উদ্ধারকৃত পলিথিনের বাজারমূল্য আনুমানিক ৭২ হাজার ৭৬০ টাকা।

এ ঘটনায় গ্রেফতার আহাদের বিরুদ্ধে বংশাল থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আহাদ দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত পলিথিনসমূহ বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

অন্যদিকে বংশাল থানার আরেকটি চৌকস দল আজ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় বংশাল থানাধীন রায়সাহেবের বাজার মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জলিলকে ৬৬০ লিটার অবৈধ বিদেশি মবিল ও একটি ব্যাটারী চালিত ভ্যানসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত অবৈধ বিদেশি মবিলের মোট বাজারমূল্য তিন লক্ষ ৯৯ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park