বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩১২ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কুড়িগ্রাম উলিপুর উপজেলার এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। নববর্ষের এই বিশেষ দিনে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলা প্রশাসক, স্থানীয় রাজনীতিবিদ, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, এবং কর্মচারীরা সকলেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদযাপন শুরু হয় সকাল ৯টায় বর্ষবরণ শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে উলিপুর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঢাক-ঢোলের তালে তালে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলেন।

এরপর উপজেলা প্রশাসন  মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছাত্র-ছাত্রীরা অংশ নেয় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এছাড়াও নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় বিশেষ প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী লাঠি খেলা যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। অন্যদিকে ছাত্রীদের জন্য আয়োজন করা হয় হাড়ি ভাঙা প্রতিযোগিতা, যা ছিল উপভোগ্য ও রোমাঞ্চকর।

প্রতিটি আয়োজনেই দেখা গেছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার সভাপতিত্বে শুরু হয় এবং দিনটির গুরুত্ব ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য নিয়ে উপস্থিত ছিলেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান,
জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী  নিত্যানন্দ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপার এর সাংবাদিকবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park