সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ক্লু লেস মামলার আসামি ধরে প্রশংসায় ভাসছেন কালিগঞ্জের ওসি।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধঃ

ঝিনাইদের কালীগঞ্জে মনোহরপুর গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবুজার গিফারী পার্শ্ববর্তী কয়ার বিলে মাছ ধরে ফেরার পথে এক ব্যক্তির কাঁচির আঘাতে ঘাড়ে মারাত্মকভাবে যখমপ্রাপ্ত হয়। ৪ এপ্রিল তারিখ এ ঘটনার পর পরই ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা আজিজুর রহমান উজ্জ্বল কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে। বাদী ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার আসামি সনাক্তের ব্যাপারে পুলিশকে কার্যকারী তথ্য প্রদান করতে ব্যর্থ হয়। তবুও থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে একটি দল তদন্ত করে এ ঘটনার মূল আসামিকে মামলা গ্রহণের মাত্র ১০ দিনে সনাক্ত ও আটক করতে সক্ষম হয়। ভুক্তভোগী গিফারী ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করার খবর জেনে ওসি নিজে ফলের ঝুড়ি সাজিয়ে সুস্থতার ব্যাপারে খোঁজখবর নিতে তার বাড়িতে হাজির হন এবং তার শারীরিক অবস্থার খোজখবর নেন। এ সময় তিনি তার মুঠোফোনে গিফারীকে আসামির ছবি ও ভিডিও দেখালে প্রকৃত অপরাধী সনাক্ত হয়। মনোহরপুর গ্রামের আনসার আলী বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস (৪২) নামের ব্যক্তিটি সেদিন আবুজার গিফারীকে তার হাতে থাকা কাঁচি দিয়ে যখম করেছিল বলে নিশ্চিত করে ভুক্তভোগী নিজেই। পরবর্তীতে ১৪ এপ্রিল বিকালে তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ কোর্টে প্রেরণ করে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামিকে আটক করায় ভুক্তভোগীর পরিবার পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এর মুঠোফোন কথা হলে তিনি বলেন, পুলিশ জনতার। ক্লু লেস ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত অপরাধীকে সনাক্ত করতে একটু সময় লাগতে পারে। এজন্য তদন্তের স্বার্থে সকলকেই ধৈর্য ধারণ করতে হবে। আমাদেরকে কাজ করার সময় দিলে অবশ্যই প্রকৃত অপরাধীকে আমরা ধরতে সক্ষম হব। একই সাথে তিনি ভুক্তভোগী শিক্ষার্থী আবুজার গিফারী দ্রুত সুস্থতাও কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park