বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

১৯ শনিবার সন্ধায় ত্রিশাল উপজেলার বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে এ পরিচিত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদি নির্মাণ শ্রমিকদল ত্রিশাল উপজেলা শাখার সদস্য সচিব হোসাইন মো: এরশাদ এর সঞ্চলনায় ও আহবায়ক শাহীন মিয়ার এর সভাপতিত্বে

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদিদল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাহাবুবুর রহমান লিটন
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া

বিশেষ অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আলেকচান দেওয়ান। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সভাপতি ফিরোজ নুন ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা।

এ সময় বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলেরই অংশ। নির্মাণ শ্রমিক দলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান যখনই ডাক দিয়েছে তখনই শ্রমিকরা মৃত্যু ভয় উপেক্ষা করে আন্দোলন করেছে। এদেশে শুধুমাত্র বিএনপিই শ্রমিকদের মূল্যয়ন করে। তাই সবাই এক হয়ে দলকে ভালোবেসে শ্রমিকদের স্বার্থ আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park