সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার।

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মো: মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ দোকান থেকে মজিবুর রহমান (৩০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার আলীপুর বাজারের পুরাতন মাছের বাজারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

মজিবুর রহমান আলীপুর বাজারের মৃত আব্দুস সোবহান হাওলাদারের ছেলে। তিনি ওই বাজারের একটি ওয়ার্কশপের মালিক।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল রোববার দুপুরে খাবার খেয়ে বের হন মজিবুর রহমান। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই তাঁদের সঙ্গে। তবে তিনি বেশির ভাগ সময় রাতে দোকানেই ঘুমাতেন। আজ খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন দোকানের সাটার ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে লাশ ও বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ। পরে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park