বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা ও জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

সোমবার বিকাল সাড়ে ৪টায় জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন প্রস্তুতি সভা ও জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে,
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শাহিনুর চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের ডা. ফরহাদ জামিল, জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল(১), পিপি অ্যাডঃ আব্দুস সাত্তার, বারের সভাপতি অ্যাডঃ এম শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. শেখ ইমদাদুল ইসলাম, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্যা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, দুদকের পিপি অ্যাডঃ মোস্তফা আসাদুজ্জামান দিলু, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, উত্তরণ লিগ্যাল এ্যাডভাইজার ও প্যানেল আইনজীবী মুহাঃ মুনিরুউদ্দিন, সুশীলন এর উপ-পরিচালক জি.এম. মনিরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা। এসময়ের উপস্থিত ছিলেন জজশীপের বিজ্ঞ বিচারকবৃন্দ, কমিটির সদস্য ও পর্যবেক্ষণ সদস্যগণ।
সভায় আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ জাঁকজমকপূর্ণ পালন ও যথাযথ তাৎপর্যপূর্ণ তুলে ধরতে ঐ দিন সকাল ৮টা বর্ণাঢ্য উদ্বোধন, এরপর জজ কোর্ট চত্বর থেকে খুলনা রোড মোড় ঘুরে শোভাযাত্রা, আলোচনা সভা, প্যানেল আইনজীবী সম্মাননা, স্বাস্থ্য সেবা, লিগ্যাল এইড মেলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
সভা দুটি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park