সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ডিসেম্বরে নির্বাচন দেয়া হোক- সামছুজ্জমান দুদু ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রধান উপদেষ্টা ড. ইউনুস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলেন। আবার মধ্যরাতে সংশোধ করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে।আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেয়া হোক।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে‌ রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন কালে বিএনপি’র ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৩১ দফা বিএনপি’র একার না। ক্ষমতায় গেলে বিএনপি দেশের জন্য কি করবে সেটি ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য বিএনপির দেওয়া ৩১ দফার বিকল্প নেই।
প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত হয়েছেন, বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিনসহ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপি’র নেতারা।
কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৬ শতাধিক নেতা।
আজ বিকাল সাড়ে ৪ টায় কর্মশালায় ভার্চুয়ালী যোগ দিবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park