সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকা জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হলেন সুব্রত দাস ক্যাম্প ইনচার্জ কেরানীগঞ্জ দক্ষিণ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

২০২৫ সালের ফেব্রয়ারি মাসে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন অলিনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইন্সপেক্টর ( এসআই) সুব্রত দাস।

সূত্র জানায়, জিআর ওয়ারেন্ট, জিআর সাজা ওয়ারেন্ট, সিআর ওয়ারেন্ট, সিআর সাজা ওয়ারেন্ট তামিলে গুরুত্বপূর্ন ও সর্বোচ্চ অবদান রাখায় ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে তাকে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় সুব্রত দাসকে এ সম্মাননা দেওয়া হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারের সম্মাননা তুলে দেন।

উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) খায়রুল আলম।

এস আই সুব্রত দাস জানান, গ্রেফতারি পরোয়ানা তামিলে আমাকে সার্বিক নির্দেশনা ও কমান্ড প্রদান করেছেন ঢাকা জেলার সুযোগ্য ও মান্যবর পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান স্যার। এ কাজে তথ্যপ্রযুৃক্তির সাপোর্ট, সার্বক্ষণিক নির্দেশনা , সুচিন্তিত মতামত , ইনডেপ্ট ও ইনহেরেন্ট তদারকি করেছেন কেরানীগন্জ সার্কেল এর শ্রদ্ধেয় , সুদক্ষ ও সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাহাঙ্গীর আলম স্যার। এ বিষয়ে সার্বক্ষণিক নির্দেশনা,সুচিন্তিত মতামত, পরামর্শ, লজিস্টিক সাপোর্ট ও সর্বসময় তদারকি করেছেন দক্ষিন কেরানীগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মাজাহারুল ইসলাম স্যার। আমি উপরোক্ত সিনিয়র স্যারসহ সংশ্লিষ্ট সহকর্মীদের প্রতি সবিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক- উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো: জাহাঙ্গীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল ) মো: শাহীনুর কবির, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জগন, বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park