বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ঝিনাইদহের কালীগঞ্জে স্বর্ণের দোকানে দুঃধর্ষ চুরি ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের জনতা মোড়ে বোস জুয়েলার্স নামে একটি স্বর্ণের
দোকানে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ওই প্রতিষ্টানের পেছনের দেওয়াল
কেটে ভেতরে প্রবেশ করে ৮ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা সহ প্রায় পনের লক্ষ
টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি
ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে চোরেদের ওয়াল কাটার কাজে ব্যবহৃত
একটি কাচি উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই চুরির
ঘটনাটি ঘটে। উল্লেখ্য, একের পর এক শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে চুরির
ঘটনায় পুলিশের কোন অগ্রগতি না থাকায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
শহরের মধুগঞ্জ বাজারের বোস জুয়েলার্সের মালিক অলোক বোস জানান,
প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে প্রতিষ্টান খুলে দেখেন জিনিসপত্র
এলোমেলাভাবে ছড়ানো রয়েছে। সিন্দুক লোহার আলমারী ও ক্যাশ ড্রয়ার খোলা। এবং
দোকানের পেছনে গিয়ে দেখেন ওয়াল কাটা। তিনি বলেন, রাত দেড়’টার দিকে
চোরেরা তার দোকানের পেছনের দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে। করোনার পিপি
গায়ে জড়িয়ে মুখোশ পরিহিত চোরেরা প্রথমেই দোকানের সিসি ক্যামেরা
বিচ্ছিন্ করে। এরপর লোহার আলমারী ভেঙ্গে ৮ ভরি স্বর্ণ ও ক্যাশ ড্রয়ার ভেঙ্গে দেড়
লাখ টাকা নিয়ে গেছে। এ সময় তিনি সর্বশান্ত হয়ে গেছেন বলে আহাজারী
করেন। উল্লেখ্য, কালীগঞ্জ শহরের একের পর এক বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে চুরির
ঘটনা ঘটেই চলেছে। গত ঈদ-উল-ফিতরের রাতে শহরের মেইন বাজারে মল্লিক
ফার্ম্মেসিতে এক আলোচিত চুরির ঘটনা ঘটেছিল। সেখানে চুরির পর চোরেরা
মালিককে ফোন করে তার দোকান চুরির কথা জানিয়ে বলে, ক্যাশ ড্রয়ারে টাকা কম
রেখেছিস, তাই বস্তায় ভরে ঔষধপত্র নিয়ে এসেছি। আলোচিত এমন চুরির
ঘটনাটি পুলিশকে জানানো ও চোরের মোবাইল নাম্বার দিলেও কালীগঞ্জ থানা
পুলিশ আজও তার কোন কুল কিনারা করতে পারেনি। এসব বিষয়ে কালীগঞ্জ পৌর
ব্যবসায়ী নেতৃবৃন্দের ক্ষোভ, একের পর এক শহরে চুরির ঘটনায় পুলিশের কোন
অগ্রগতি না থাকায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়েই
তিনি নিজেই ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে চোরেদের ব্যবহৃত একটি কাচি
উদ্ধার করা হয়েছে। চোর ও চুরিকৃত মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে।
ভ’ক্তভোগীকে থানাতে অভিযোগ দিতে বলেছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park