সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন দোহার থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সোহরাব হাসান তালুকদার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার পেলেন ঢাকা জেলার দোহার থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো: সোহরাব হাসান তালুকদার। ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত ঢাকা পুলিশ লাইন্স কনফারেন্স হল রুমে পুলিশ সুপার মহোদয় মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে মার্চ মাসের মূল্যায়নে দোহার থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মনোনীত হন এএসআই মো: সোহরাব হাসান তালুকদার। তার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান। এ সময়ে আরো উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব তরিকুল ইসলাম ( ডিবি) ও অন্যান্য উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণ।

এ বিষয়ে এএসআই মো:সোহরাব হাসান তালুকদার মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমার শ্রদ্ধেয় পিতা-মাতা, দোহার থানার অফিসার ইনচার্জ, ওসি ( তদন্ত), ওসি ( অপারেশন) সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নবউদ্যোমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সকলের দোয়া কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park