
মোঃ মনিরুজ্জামান তালুকদার।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম’র বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও মানহানিকর কার্যকলাপের মাধ্যমে শান্ত কলাপাড়ার পরিবেশ অশান্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা প্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তফা জামান সুজন, বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, শামীম বেপারী, নাজমুল ইসলাম, তানজিল জামান জয়, মাহাবুবুল আলম নাঈম, জেমস জানিব ও নাজমুল সাকিব।
বক্তারা বলেন, কলাপাড়ায় পূর্বেও চাঞ্চল্যকর গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রাস্তি সৃষ্টি করা হয়েছে। তারা এসব গুজবের মূল হোতা ও কথিত কিশোর গ্যাং লিডার রবিউল আউয়াল অন্তরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে কলাপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের অপসারণ, শাস্তি ও দুর্নীতি তদন্তের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত। ওই মানববন্ধনের হোতা রবিউল ইসলাম অন্তর ও তার সহযোগীদের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর কার্যকলাপের জন্য আইনানুগ ব্যবস্থা প্রহণের দাবী জানানো হয়।